বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম
রাজবাড়ী জেলা প্রবাসী বিএনপির প্রচেষ্টায় প্রবাসী লিটনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর কালুখালী উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক কমিটি গঠন প্রবাসী রাজবাড়ী জেলা বিএনপি, সৌদি আরব (জেদ্দা) শাখার শুভেচ্ছা ও অভিনন্দন চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া আসনে, আসন্ন নির্বাচনে “আমার বাংলাদেশ” (এ.বি) পার্টির মনোনীত, ঈগল প্রতীকের প্রার্থী আবদুর রহমান মনির, রাঙ্গুনিয়া হালিমপুর দরবানির বাড়ি, নিজ এলাকা থেকেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন। রাজবাড়ী পাংশা মৈশালায় গোল্ডেন লাইন বাস খাদে, আহত অন্তত ৩০ রানীরহাট ট্রাক, সিএনজি ও অটোরিকশা মালিক ও চালক সমিতির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায়‎- রানীরহাট সংলগ্ন দক্ষিণ কলোনি নতুন পাড়াই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২ পরিবার। কৃষকের সকল সমস্যা নিয়ে কৃষকের পাশে থেকে কাজ করে যাচ্ছেন বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিসার রতন কুমার ঘোষ জেদ্দায় প্রবাসী রাজবাড়ী জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত মুছিদাহ বনগ্রাম সিদ্দিকীয়া আলিম মাদরাসা: মানসম্মত দীনী ও সাধারণ শিক্ষার সমন্বয়ে এগিয়ে চলা এক শিক্ষাপ্রতিষ্ঠান

রাঙ্গুনিয়ায়‎- রানীরহাট সংলগ্ন দক্ষিণ কলোনি নতুন পাড়াই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২ পরিবার।

‎রাঙ্গুনিয়া প্রতিনিধি: মোঃ মিজানুর রহমান
  • প্রকাশের সময় : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১৬০ বার পড়া হয়েছে

গত ১৭ জানুয়ারি ২০২৬, শনিবার চট্টগ্রামের, রাঙ্গুনিয়া উপজেলার ১নং রাজানগর ইউনিয়নের রানিরহাট বাজার সংলগ্ন দক্ষিণ কলোনি নতুন পাড়ায় হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুনের ভয়াল গ্রাসে পুড়ে ছাই হয়ে যায় অন্তত কয়েকটি পরিবারের বসতঘর। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এক নিমিষেই হারিয়ে ফেলে তাদের সহায়-সম্বল ও জীবনের নিরাপদ আশ্রয়।

‎অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যাওয়া ওই স্থানটি গত ১৯ জানুয়ারী সোমবার, পরিদর্শন করেন বাংলাদেশ ইসলামি ফ্রন্টের মনোনীত প্রার্থী এডভোকেট মুহাম্মদ ইকবাল হাসান। এ সময় তার সঙ্গে বাংলাদেশ ইসলামি ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং ঘটনার ভয়াবহতায় গভীর দুঃখ প্রকাশ করেন।

‎পরিদর্শনকালে এডভোকেট মুহাম্মদ ইকবাল হাসান ইসলামী ফ্রন্টের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি তিনি মহান আল্লাহ তায়ালার দরবারে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ধৈর্য, শক্তি ও দ্রুত পুনর্বাসনের জন্য বিশেষ প্রার্থনা করেন।

‎ইকবাল হাসান বক্তব্য রাখতে গিয়ে বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষগুলোর পাশে দাঁড়ানো সবার মানবিক দায়িত্ব। এই দুর্যোগের সময়ে সমাজের বিত্তবান ও সংশ্লিষ্ট সকলকে সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। উত্তর রাঙ্গুনিয়ার মত একটি জনবহুল স্থানে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন একটি জরুরি বিষয়। রাঙ্গুনিয়া উপজেলা থেকে ফায়ার সার্ভিস আসতে আসতে এদিকে উত্তর রাঙ্গুনিয়া রানীরহাটে অগ্নিকাণ্ডে সম্মুখীন হওয়া সব কিছু পুড়ে ছাই হয়ে যায় এবং এখানে এই পর্যন্ত ৫ – ৬টি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের ঝুঁকি বেশি এবং নিকটবর্তী স্টেশনের দূরত্ব বেশি। এর জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের দ্রুত অগ্নিনির্বাপণ, উদ্ধারকাজ পরিচালনা এবং জননিরাপত্তা নিশ্চিত করার জন্য ১টি ফায়ার সার্ভিস স্থাপন করার দাবি জানান।

এ বিভাগের আরো সংবাদ

কপিরাইট © ২০২৬ রাজবাড়ী টিভি ২৪  সর্বস্বত্ব সংরক্ষিত

themesba-lates1749691102