বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম
রাজবাড়ী জেলা প্রবাসী বিএনপির প্রচেষ্টায় প্রবাসী লিটনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর কালুখালী উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক কমিটি গঠন প্রবাসী রাজবাড়ী জেলা বিএনপি, সৌদি আরব (জেদ্দা) শাখার শুভেচ্ছা ও অভিনন্দন চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া আসনে, আসন্ন নির্বাচনে “আমার বাংলাদেশ” (এ.বি) পার্টির মনোনীত, ঈগল প্রতীকের প্রার্থী আবদুর রহমান মনির, রাঙ্গুনিয়া হালিমপুর দরবানির বাড়ি, নিজ এলাকা থেকেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন। রাজবাড়ী পাংশা মৈশালায় গোল্ডেন লাইন বাস খাদে, আহত অন্তত ৩০ রানীরহাট ট্রাক, সিএনজি ও অটোরিকশা মালিক ও চালক সমিতির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায়‎- রানীরহাট সংলগ্ন দক্ষিণ কলোনি নতুন পাড়াই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২ পরিবার। কৃষকের সকল সমস্যা নিয়ে কৃষকের পাশে থেকে কাজ করে যাচ্ছেন বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিসার রতন কুমার ঘোষ জেদ্দায় প্রবাসী রাজবাড়ী জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত মুছিদাহ বনগ্রাম সিদ্দিকীয়া আলিম মাদরাসা: মানসম্মত দীনী ও সাধারণ শিক্ষার সমন্বয়ে এগিয়ে চলা এক শিক্ষাপ্রতিষ্ঠান

প্রবাসী রাজবাড়ী জেলা বিএনপি, সৌদি আরব (জেদ্দা) শাখার শুভেচ্ছা ও অভিনন্দন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫১ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

রাজবাড়ী প্রতিনিধি

 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে সর্বাধিক আসনে বিজয় অর্জনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে প্রবাসী রাজবাড়ী জেলা বিএনপি, সৌদি আরব (জেদ্দা) শাখা।

সংগঠনের সভাপতি মোঃ আমিনুল ইসলাম সোহাগ এক বিবৃতিতে বলেন, জনগণের প্রত্যাশা ও আস্থার প্রতিফলন ঘটিয়ে এ বিজয় অর্জিত হয়েছে। বিশেষ করে রাজবাড়ী-২ আসনে বিপুল জনসমর্থনের মাধ্যমে বিজয় লাভ করায় সংশ্লিষ্ট নেতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, রাজবাড়ী-২ আসনের সর্বস্তরের জনগণ ও প্রবাসীদের প্রত্যাশা—এ আসনের নির্বাচিত সংসদ সদস্যকে মন্ত্রীসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হোক। এতে করে রাজবাড়ী জেলার সার্বিক উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি, কর্মসংস্থান সৃষ্টি ও প্রবাসীদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে বলে তারা মনে করেন।

প্রবাসী নেতৃবৃন্দ জানান, দীর্ঘদিন ধরে রাজবাড়ী-২ আসনের উন্নয়ন সম্ভাবনা থাকলেও তা পূর্ণমাত্রায় বাস্তবায়িত হয়নি। একজন যোগ্য ও দূরদর্শী নেতৃত্ব মন্ত্রী হলে জেলার যোগাযোগ ব্যবস্থা, শিল্পায়ন ও শিক্ষা খাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

সভাপতি মোঃ আমিনুল ইসলাম সোহাগ রাজবাড়ী-২ আসনের সর্বস্তরের জনগণ ও প্রবাসীদের পক্ষ থেকে পুনরায় অভিনন্দন জানিয়ে আশাবাদ ব্যক্ত করেন যে, নতুন সরকার দেশের উন্নয়ন ও গণতন্ত্রের অগ্রযাত্রা আরও বেগবান করবে।

এ বিভাগের আরো সংবাদ

কপিরাইট © ২০২৬ রাজবাড়ী টিভি ২৪  সর্বস্বত্ব সংরক্ষিত

themesba-lates1749691102