বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাজবাড়ী জেলা প্রবাসী বিএনপির প্রচেষ্টায় প্রবাসী লিটনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর কালুখালী উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক কমিটি গঠন প্রবাসী রাজবাড়ী জেলা বিএনপি, সৌদি আরব (জেদ্দা) শাখার শুভেচ্ছা ও অভিনন্দন চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া আসনে, আসন্ন নির্বাচনে “আমার বাংলাদেশ” (এ.বি) পার্টির মনোনীত, ঈগল প্রতীকের প্রার্থী আবদুর রহমান মনির, রাঙ্গুনিয়া হালিমপুর দরবানির বাড়ি, নিজ এলাকা থেকেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন। রাজবাড়ী পাংশা মৈশালায় গোল্ডেন লাইন বাস খাদে, আহত অন্তত ৩০ রানীরহাট ট্রাক, সিএনজি ও অটোরিকশা মালিক ও চালক সমিতির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায়‎- রানীরহাট সংলগ্ন দক্ষিণ কলোনি নতুন পাড়াই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২ পরিবার। কৃষকের সকল সমস্যা নিয়ে কৃষকের পাশে থেকে কাজ করে যাচ্ছেন বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিসার রতন কুমার ঘোষ জেদ্দায় প্রবাসী রাজবাড়ী জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত মুছিদাহ বনগ্রাম সিদ্দিকীয়া আলিম মাদরাসা: মানসম্মত দীনী ও সাধারণ শিক্ষার সমন্বয়ে এগিয়ে চলা এক শিক্ষাপ্রতিষ্ঠান

রাজবাড়ী জেলা প্রবাসী বিএনপির প্রচেষ্টায় প্রবাসী লিটনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

Md Abdur Rahim
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১৬৯ বার পড়া হয়েছে

সৌদি আরবে কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করা প্রবাসী লিটনের মরদেহ অবশেষে তার নিজ গ্রাম কালুখালী উপজেলার মসুরিয়া গ্রামে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ মানবিক কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেছে রাজবাড়ী প্রবাসী জেলা বিএনপি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জানা যায়, প্রবাসে মৃত্যুবরণকারী লিটনের মরদেহ দেশে আনা এবং পরিবারের কাছে পৌঁছে দিতে বিভিন্ন মহলের সমন্বয়ে দীর্ঘ প্রচেষ্টা চালানো হয়। এ উদ্যোগকে ঘিরে প্রবাসীদের মাঝে সন্তুষ্টি প্রকাশ পায়।

এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান, সরকারের উচ্চ পর্যায়ের দিকনির্দেশনা ও সংশ্লিষ্টদের সহযোগিতায় দ্রুত সময়ের মধ্যেই মরদেহ দেশে আনা সম্ভব হয়েছে। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দুরদর্শি চিন্তাভাবনার ধারাবাহিকতায় প্রবাসীরা সন্তুষ্টি জানিয়েছেন।

এ কার্যক্রমে সার্বিক সহযোগিতায় ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতিক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এম পি।

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রবাসী কল্যান এবং বৈদেশিক মন্ত্রনালয় প্রতিমন্ত্রী জনাব নুরুল হক নুর এম পি। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য জবাব হারুন অর রশিদ হারুন এম পি রাজবাড়ী-২

এছাড়াও সহযোগিতায় ছিলেন বাংলাদেশ গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক সাজেদুল ইসলাম রুবেল, বিশিষ্ট সমাজসেবক আজমীর হোসাইন

সাবেক আহ্বায়ক সদস্য,যুবদল ঢাকা মহানগর উত্তর।সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক,ঢাকা কলেজ সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক,ঢাকা কলেজ।

, কালুখালী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এবং গণঅধিকার পরিষদের বশির আহমেদ।

তাদের সম্মিলিত প্রচেষ্টায় মরদেহটি যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

রাজবাড়ী প্রবাসী জেলা বিএনপি এক শোক বার্তায় মরহুম লিটনের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান

এ বিভাগের আরো সংবাদ

কপিরাইট © ২০২৬ রাজবাড়ী টিভি ২৪  সর্বস্বত্ব সংরক্ষিত

themesba-lates1749691102