
রাজবাড়ী জেলায় নারুয়া কোন গ্রাম কৃষকের মাথায় হাত : গত কাল রাতে দুর্বৃত্তদের হাতে আব্দুর রহমান মহাজন, শেখ ফরিদ, আলম শেখ,দুলাল শেখলল, মোনোয়ার মহাজনের ফসলের ক্ষেত নষ্ট এ ছাড়া ও বাড়িতে ভাংচুর
ব্যাপক ক্ষতি
গতকাল রাতে এক মর্মান্তিক ঘটনায় প্রায় ২ বিঘা জমির ফসল দুর্বৃত্তরা নষ্ট করে দিয়েছে। এই ঘটনায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন এই এলাকার পরিচিত কৃষক।
জানা গেছে, গভীর রাতে কিছু অজ্ঞাত দুষ্কৃতিকারী তাদের লাও,পুইশাক, মুলা, করল্লা, লাল শাকের জমিতে প্রবেশ করে ফসল কেটে দিয়ে এবং মাড়িয়ে দিয়ে যায়। সকালে ক্ষেতে এসে এই দৃশ্য দেখে কার্যত মাথায় হাত পড়েছে কৃষকের।
রহমান মহাজন বলেন, “ঋণ করে এই ফসল ফলিয়েছিলাম। এখন সব শেষ।”
প্রশাসনের হস্তক্ষেপ দাবি
এলাকাবাসীর দাবি, যারা এই জঘন্য কাজ করেছে, তাদের অবিলম্বে খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করা হোক। বিষয়টি স্থানীয় থানায় জানানো হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে। কৃষকদের নিরাপত্তা এবং ফসল রক্ষায় প্রশাসনের আরও নজরদারি প্রয়োজন বলে মনে করছেন সকল কৃষক