
ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের পাইকপাড়া গ্রামে সরকারি হালট দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার (৪ জুলাই) দুপুর থেকে বিকেল পর্যন্ত পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতিক দত্ত।
অভিযানে সরকারি জমি দখল করে নির্মিত বসতঘর, দোকান, গোয়ালঘর, বাথরুম, বারান্দাসহ বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। তদন্তে সরকারি জমি দখলের সত্যতা পাওয়ার পর দখলদারদের আগেই জমি খালি করার নির্দেশ দেওয়া হলেও তারা তা না মানায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসনের দাবি, অভিযানের ফলে সরকারি জমি দখলমুক্ত হয়েছে, রাস্তা প্রশস্ত হওয়ায় জনসাধারণের চলাচল সহজ হবে এবং দীর্ঘদিনের বিরোধেরও অবসান ঘটবে। স্থানীয়রাও এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।