বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজবাড়ী জেলা প্রবাসী বিএনপির প্রচেষ্টায় প্রবাসী লিটনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর কালুখালী উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক কমিটি গঠন প্রবাসী রাজবাড়ী জেলা বিএনপি, সৌদি আরব (জেদ্দা) শাখার শুভেচ্ছা ও অভিনন্দন চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া আসনে, আসন্ন নির্বাচনে “আমার বাংলাদেশ” (এ.বি) পার্টির মনোনীত, ঈগল প্রতীকের প্রার্থী আবদুর রহমান মনির, রাঙ্গুনিয়া হালিমপুর দরবানির বাড়ি, নিজ এলাকা থেকেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন। রাজবাড়ী পাংশা মৈশালায় গোল্ডেন লাইন বাস খাদে, আহত অন্তত ৩০ রানীরহাট ট্রাক, সিএনজি ও অটোরিকশা মালিক ও চালক সমিতির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায়‎- রানীরহাট সংলগ্ন দক্ষিণ কলোনি নতুন পাড়াই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২ পরিবার। কৃষকের সকল সমস্যা নিয়ে কৃষকের পাশে থেকে কাজ করে যাচ্ছেন বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিসার রতন কুমার ঘোষ জেদ্দায় প্রবাসী রাজবাড়ী জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত মুছিদাহ বনগ্রাম সিদ্দিকীয়া আলিম মাদরাসা: মানসম্মত দীনী ও সাধারণ শিক্ষার সমন্বয়ে এগিয়ে চলা এক শিক্ষাপ্রতিষ্ঠান

রাজবাড়ী কালুখালীর চরাঞ্চলের হাজারো মানুষের প্রানের দাবি। কাটা জোলায় ব্রিজ ও উন্নত সড়কের দাবি

Md Abdur Rahim
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ২৭৯ বার পড়া হয়েছে

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কৃষ্ণনগর, বিজয়নগর, চররাজপুর, ভবানিপুর, হরিনাডাঙ্গা, লস্করদিয়া ও রানিক গ্রাম—এই সাতটি গ্রামের মানুষ আজও বঞ্চিত উন্নত যাতায়াত সুবিধা থেকে। প্রায় এক হাজার বসতবাড়িতে বসবাস করছে পাঁচ হাজারেরও বেশি মানুষ, যাদের শতভাগই কৃষিকাজের সাথে জড়িত।

এই গ্রামগুলোর মাঠজুড়ে উৎপাদিত হয় পেঁয়াজ, রসুন, আলু, বেগুনসহ নানা ধরনের সবজি। প্রতি মৌসুমে পেঁয়াজ উৎপাদন ছাড়িয়ে যায় লক্ষ মনেরও বেশি। কিন্তু এত বিশাল কৃষি উৎপাদন বাজারজাত করতে হয় ভাঙাচোরা মাটির রাস্তা দিয়ে, গরুর গাড়ি ও ঘোড়ার গাড়ির সাহায্যে। কৃষকরা পণ্য নিয়ে কোনো রকমে পৌঁছান বেলগাছি বেড়িবাঁধ পর্যন্ত।

সবচেয়ে বড় দুর্ভোগের নাম “কাটা খাল” বা “কাটাজোলা”। এই খালের উপর কোনো ব্রিজ না থাকায় এলাকার মানুষকে প্রতিনিয়ত চরম কষ্ট পোহাতে হয়। প্রতি বছর বর্ষার পর স্থানীয় জনগণ নিজেরাই মাটি কেটে অস্থায়ী রাস্তা তৈরি করেন। এমনকি সম্প্রতি প্রায় ২০০ জন মানুষ একত্রিত হয়ে নিজেরা মাটি ফেলে রাস্তার কাজ সম্পন্ন করেছেন। তবুও বোঝাই গাড়ি নিয়ে চলাচল রয়ে গেছে ঝুঁকিপূর্ণ।

এই দুরবস্থার প্রভাব পড়েছে শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থাতেও। যাতায়াতের অভাবে গ্রামের অনেক ছাত্রছাত্রী বর্ষাকালে স্কুলে যেতে পারে না। রাস্তাগুলো পানিতে তলিয়ে গেলে স্কুল-কলেজে উপস্থিতি কমে যায় ব্যাপকভাবে। অন্যদিকে কেউ অসুস্থ হলে তাৎক্ষণিকভাবে চিকিৎসকের কাছে পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়ে।

স্থানীয় কৃষক জিয়া শেখ বলেন, “আমাদের গ্রামের মানুষ পরিশ্রম করে জমিতে ফসল ফলায়, কিন্তু রাস্তাঘাট ভালো না থাকায় ঠিকমতো বাজারে নিতে পারি না। ফসলের দামও ঠিক মতো পাই না।”

গ্রামের প্রবীণ ব্যক্তি রাজ্জাক শেখ বলেন, “এই কাটা খালে একটা ব্রিজ হলে শুধু কৃষকের জীবন নয়, আমাদের সন্তানদের ভবিষ্যৎও বদলে যাবে।”

অতএব, চরাঞ্চলের এই সাত গ্রামের মানুষের প্রাণের দাবি এখন—কাটা খালে একটি স্থায়ী ব্রিজ নির্মাণ ও পাকা রাস্তা তৈরি করে উন্নত যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করা। এই দাবি যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেয়, এমনটাই প্রত্যাশা করছে এলাকার হাজারো মানুষ।

এ বিভাগের আরো সংবাদ

কপিরাইট © ২০২৬ রাজবাড়ী টিভি ২৪  সর্বস্বত্ব সংরক্ষিত

themesba-lates1749691102