বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজবাড়ী জেলা প্রবাসী বিএনপির প্রচেষ্টায় প্রবাসী লিটনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর কালুখালী উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক কমিটি গঠন প্রবাসী রাজবাড়ী জেলা বিএনপি, সৌদি আরব (জেদ্দা) শাখার শুভেচ্ছা ও অভিনন্দন চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া আসনে, আসন্ন নির্বাচনে “আমার বাংলাদেশ” (এ.বি) পার্টির মনোনীত, ঈগল প্রতীকের প্রার্থী আবদুর রহমান মনির, রাঙ্গুনিয়া হালিমপুর দরবানির বাড়ি, নিজ এলাকা থেকেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন। রাজবাড়ী পাংশা মৈশালায় গোল্ডেন লাইন বাস খাদে, আহত অন্তত ৩০ রানীরহাট ট্রাক, সিএনজি ও অটোরিকশা মালিক ও চালক সমিতির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায়‎- রানীরহাট সংলগ্ন দক্ষিণ কলোনি নতুন পাড়াই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২ পরিবার। কৃষকের সকল সমস্যা নিয়ে কৃষকের পাশে থেকে কাজ করে যাচ্ছেন বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিসার রতন কুমার ঘোষ জেদ্দায় প্রবাসী রাজবাড়ী জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত মুছিদাহ বনগ্রাম সিদ্দিকীয়া আলিম মাদরাসা: মানসম্মত দীনী ও সাধারণ শিক্ষার সমন্বয়ে এগিয়ে চলা এক শিক্ষাপ্রতিষ্ঠান

রানীরহাট ট্রাক, সিএনজি ও অটোরিকশা মালিক ও চালক সমিতির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

‎রাঙ্গুনিয়া প্রতিনিধি: মোঃ মিজানুর রহমান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়, রানীরহাট ট্রাক, সিএনজি ও অটোরিকশা মালিক ও চালক সমিতির উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এক স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার ২১ জানুয়ারী, রানীরহাট কেভিএস কনভেনশন হলে আয়োজিত এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও পরিবহন শ্রমিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ হাবিবুর রহমান। পরে দোয়া মাহফিলে মরহুমার আত্মার শান্তি ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন রকিবুল হাছান মাসুদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের বিএপির মনোনীত ও সংসদ সদস্য প্রার্থী, জননেতা হুমাম কাদের চৌধুরী।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সাধারণ সম্পাদক, রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি, অধ্যাপক মহসিন ।

বিশেষ বক্তা ছিলেন জনাব, ইউছুপ চৌধুরী।

‎অনুষ্ঠানে ট্রাক মালিক ও চালক সমিতির পক্ষে বক্তব্য রাখেন,

মুহাম্মদ হাছান ও নুরুল আমিন নুরু।

সিএনজি সমিতির পক্ষ থেকে বক্তব্য দেন

সভাপতি, হাছান ও সাধারণ সম্পাদক, খোকন ।

অটোরিকশা চালক সমিতির পক্ষ থেকে বক্তব্য রাখেন, আজু মুন্সী ও কাঞ্চন ।

ড্রাম ট্রাক চালক সমিতির পক্ষ থেকে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ট্রাক মালিক সমিতির, সাধারণ সম্পাদক ও উত্তর জেলা যুবদলের সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, এবিএম সাইফুদ্দিন।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এমরুল হাছান চৌধুরী, নিজাম উদ্দিন, নাজিম উদ্দিন, এসকান্দর, লোকমান হাকিম, ইউছুপ সাগর, মনছুর ও মুহাম্মদ নুরুল আমিন ।

‎উপস্থিত ছিলেন, রাজানগর ইউনিয়ন বিএনপির সভাপতি, রেজাউল করিম ও সাধারণ সম্পাদক, আনোয়ার।

১৩নং ইসলামপুর বিএনপির সভাপতি, আলহাজ্ব আবদুল মান্নান ও সাধারণ সম্পাদক, আমিনুল হক বাচা ।

রাজানগর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি, রাশেদ ও সাধারণ সম্পাদক সাইফু, ১৩নং ইসলামপুর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি, ছৈয়দ কোম্পানি ও সাধারণ সম্পাদক, ফরিদসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

‎বক্তারা তাদের বক্তব্যে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি দলীয় ঐক্য ও গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ

কপিরাইট © ২০২৬ রাজবাড়ী টিভি ২৪  সর্বস্বত্ব সংরক্ষিত

themesba-lates1749691102