মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম
রাজবাড়ী জেলা প্রবাসী বিএনপির প্রচেষ্টায় প্রবাসী লিটনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর কালুখালী উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক কমিটি গঠন প্রবাসী রাজবাড়ী জেলা বিএনপি, সৌদি আরব (জেদ্দা) শাখার শুভেচ্ছা ও অভিনন্দন চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া আসনে, আসন্ন নির্বাচনে “আমার বাংলাদেশ” (এ.বি) পার্টির মনোনীত, ঈগল প্রতীকের প্রার্থী আবদুর রহমান মনির, রাঙ্গুনিয়া হালিমপুর দরবানির বাড়ি, নিজ এলাকা থেকেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন। রাজবাড়ী পাংশা মৈশালায় গোল্ডেন লাইন বাস খাদে, আহত অন্তত ৩০ রানীরহাট ট্রাক, সিএনজি ও অটোরিকশা মালিক ও চালক সমিতির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায়‎- রানীরহাট সংলগ্ন দক্ষিণ কলোনি নতুন পাড়াই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২ পরিবার। কৃষকের সকল সমস্যা নিয়ে কৃষকের পাশে থেকে কাজ করে যাচ্ছেন বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিসার রতন কুমার ঘোষ জেদ্দায় প্রবাসী রাজবাড়ী জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত মুছিদাহ বনগ্রাম সিদ্দিকীয়া আলিম মাদরাসা: মানসম্মত দীনী ও সাধারণ শিক্ষার সমন্বয়ে এগিয়ে চলা এক শিক্ষাপ্রতিষ্ঠান

কালুখালী উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক কমিটি গঠন

Md Abdur Rahim
  • প্রকাশের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১৬৪ বার পড়া হয়েছে

রাজবাড়ীর কালুখালী উপজেলা প্রেসক্লাবের নতুন দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে। ‘সত্যের সন্ধানে, মানুষের কল্যাণে’ এই স্লোগানকে সামনে রেখে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে ২০ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠিত হয়।

মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় কালুখালী আর্চ গার্ডার ব্রিজ সংলগ্ন সাংবাদিক কার্যালয়ে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি অনুমোদন করা হয়

নতুন কমিটিতে জিটিভির জেলা প্রতিনিধি ইমরান খানকে সভাপতি এবং দৈনিক আইন বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি আদম আলীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন—দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি আবু সাঈদ (সিনিয়র সহ-সভাপতি), সাপ্তাহিক মানি লাইন পত্রিকার বিশেষ প্রতিনিধি বিধান কুমার বিশ্বাস (সহ-সভাপতি), দৈনিক চিত্র পত্রিকার উপজেলা প্রতিনিধি আব্দুস সালাম মিয়া (যুগ্ম সাধারণ সম্পাদক), দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি রাশেদুল হক মাসুদ (সহ-সাধারণ সম্পাদক), সময়ের কণ্ঠস্বরের জেলা প্রতিনিধি সৈয়দ মেহেদী হাসান (সাংগঠনিক সম্পাদক), দ্যা ডেইলি ক্যাম্পাস ও দৈনিক নিরপেক্ষ পত্রিকার উপজেলা প্রতিনিধি জুয়েল সরদার (অর্থ বিষয়ক সম্পাদক), চ্যানেল নাইন-এর রিপোর্টার রাজু আহমেদ (দপ্তর সম্পাদক), দেশ টিভির জেলা প্রতিনিধি মেহেদী হাসান (রাজু) (প্রচার সম্পাদক), দৈনিক ভোরের আলো পত্রিকার জেলা প্রতিনিধি ইমদাদুল হক রানা (ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক) এবং দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি সাহিদা পারভীন (মহিলা বিষয়ক সম্পাদক)।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন—দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার জেলা প্রতিনিধি ওয়াজেদ আলী, দৈনিক অধিকরণ পত্রিকার প্রতিনিধি ফারুক হোসেন, দৈনিক সত্যের সন্ধান পত্রিকার প্রতিনিধি ইসরাইল হাসান (আপন), আই নিউজ বিডির জেলা প্রতিনিধি নাফিজ আহমেদ, দৈনিক সময়ের কাগজ পত্রিকার উপজেলা প্রতিনিধি শরিফুল ইসলাম, দৈনিক জনতার আদালত পত্রিকার প্রতিনিধি আশরাফুল আলম এবং দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার উপজেলা প্রতিনিধি মোনায়েম হোসেন রাজু।

সভায় নবনির্বাচিত নেতৃবৃন্দ প্রেসক্লাবকে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও নিরপেক্ষ সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

সভাপতি ইমরান খান বলেন, “সাংবাদিকদের ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। পেশাদারিত্ব, নৈতিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আমরা জনগণের আস্থা অর্জন করতে চাই।”

সাধারণ সম্পাদক আদম আলী বলেন, “স্থানীয় সমস্যা, জনস্বার্থ এবং উন্নয়নমূলক সংবাদ তুলে ধরতে প্রেসক্লাব সবসময় সক্রিয় থাকবে।”

নেতৃবৃন্দ আরও জানান, কালুখালী উপজেলা প্রেসক্লাবের প্রতিটি সদস্য উপজেলার পাশাপাশি রাজবাড়ী জেলার সর্বস্তরের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবে এবং সত্য ও ন্যায়ের পক্ষে নিরলসভাবে ভূমিকা রাখবে।

এ বিভাগের আরো সংবাদ

কপিরাইট © ২০২৬ রাজবাড়ী টিভি ২৪  সর্বস্বত্ব সংরক্ষিত

themesba-lates1749691102