চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়, রানীরহাট ট্রাক, সিএনজি ও অটোরিকশা মালিক ও চালক সমিতির উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এক স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২১ জানুয়ারী, রানীরহাট কেভিএস কনভেনশন হলে আয়োজিত এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও পরিবহন শ্রমিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ হাবিবুর রহমান। পরে দোয়া মাহফিলে মরহুমার আত্মার শান্তি ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন রকিবুল হাছান মাসুদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের বিএপির মনোনীত ও সংসদ সদস্য প্রার্থী, জননেতা হুমাম কাদের চৌধুরী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সাধারণ সম্পাদক, রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি, অধ্যাপক মহসিন ।
বিশেষ বক্তা ছিলেন জনাব, ইউছুপ চৌধুরী।
অনুষ্ঠানে ট্রাক মালিক ও চালক সমিতির পক্ষে বক্তব্য রাখেন,
মুহাম্মদ হাছান ও নুরুল আমিন নুরু।
সিএনজি সমিতির পক্ষ থেকে বক্তব্য দেন
সভাপতি, হাছান ও সাধারণ সম্পাদক, খোকন ।
অটোরিকশা চালক সমিতির পক্ষ থেকে বক্তব্য রাখেন, আজু মুন্সী ও কাঞ্চন ।
ড্রাম ট্রাক চালক সমিতির পক্ষ থেকে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ট্রাক মালিক সমিতির, সাধারণ সম্পাদক ও উত্তর জেলা যুবদলের সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, এবিএম সাইফুদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এমরুল হাছান চৌধুরী, নিজাম উদ্দিন, নাজিম উদ্দিন, এসকান্দর, লোকমান হাকিম, ইউছুপ সাগর, মনছুর ও মুহাম্মদ নুরুল আমিন ।
উপস্থিত ছিলেন, রাজানগর ইউনিয়ন বিএনপির সভাপতি, রেজাউল করিম ও সাধারণ সম্পাদক, আনোয়ার।
১৩নং ইসলামপুর বিএনপির সভাপতি, আলহাজ্ব আবদুল মান্নান ও সাধারণ সম্পাদক, আমিনুল হক বাচা ।
রাজানগর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি, রাশেদ ও সাধারণ সম্পাদক সাইফু, ১৩নং ইসলামপুর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি, ছৈয়দ কোম্পানি ও সাধারণ সম্পাদক, ফরিদসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি দলীয় ঐক্য ও গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান।