চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া আসনে, আসন্ন নির্বাচনে "আমার বাংলাদেশ" (এ.বি) পার্টির মনোনীত, ঈগল প্রতীকের প্রার্থী আবদুর রহমান মনির, রাঙ্গুনিয়া হালিমপুর দরবানির বাড়ি, নিজ এলাকা থেকেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন।
২৩ জানুয়ারী শুক্রবার, রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের হালিমপুর দরবানির বাড়ির জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে তিনি কবর জিয়ারত করেন। এরপর স্থানীয় নেতৃবৃন্দ ও সমর্থকদের সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারণার কার্যক্রম শুরু করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের মধ্যে হাজী আয়ুফ আলী সওদাগর, হাজী নুর মুহাম্মদ, আব্দুল সালাম মাতব্বর, মাওলানা সামশুল আলম, বদিউল আলম মাতব্বর, আবুল হাসেম মাতব্বর, জয়নাল মাতব্বর, ফয়জুল করিম সওদাগর, রমজান আলীসহ অনেকে।
অনুষ্ঠানে মুনাজাত পরিচালনা করেন দরবানি বাড়ি জামে মসজিদের খতিব, মাওলানা হাফেজ শাহ আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন এবি যুব পার্টি চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব জাবেদ ইকবাল, রাঙ্গুনিয়া এবি পার্টির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নিউটন দাশ, এবি যুব পার্টির সমন্বয়ক আব্দুল ওয়াহেদ বাবলু, সবুজ কর্মকার, জুনাইদ, নাছির উদ্দীন, পেয়ারু, জামালসহ এবি পার্টি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।
নির্বাচনী প্রচারণার শুরুতে আবদুর রহমান মনির বলেন, “আমি এলাকার মানুষের ভালোবাসা ও দোয়া নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছি। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে আমার এই পথচলা।”